Logo

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম পুনরায় শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০
ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম পুনরায় শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (আইভেক) আবারও চালু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের জোট ‘জুলাই ঐক্য’।

বিজ্ঞাপন

ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

অন্যদিকে, একই দিন এর প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD