Logo

হাদির জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৭:৫৬
হাদির জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদি আমাদের ছোট ভাই। আপনারা সবাই তার জন্য খাস দিলে দোয়া করবেন, যেন সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আগামীকাল জুমার নামাজের পরও বিশেষভাবে তার জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের কাছেও হাদির সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো উচিত। এই মুহূর্তে তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সবার দোয়া। আমি বিশ্বাস করি, সবাই যদি আন্তরিকভাবে প্রার্থনা করেন, তাহলে সে ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবে।

সাংবাদিকরা এ সময় হাদির ওপর হামলা বা হত্যা প্রচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অগ্রগতি এবং এ সংক্রান্ত নানা প্রশ্ন তুললেও স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি আলোচনাটি সীমাবদ্ধ রাখেন কেবল হাদির সুস্থতার জন্য দোয়ার আহ্বানের মধ্যেই।

বিজ্ঞাপন

বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকা ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই তার দ্রুত আরোগ্য কামনায় প্রকাশ্যে প্রার্থনার আহ্বান জানাচ্ছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD