Logo

সমুদ্রপথে দুই দিন মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৭:০৯
সমুদ্রপথে দুই দিন মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী
ছবি: সংগৃহীত

আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় দুই দিনব্যাপী মিসাইল ফায়ারিং কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী। এই সময় সংশ্লিষ্ট সমুদ্রপথে সব ধরনের নৌযান চলাচল থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, নির্ধারিত দুই দিনে কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র অঞ্চলে নৌবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ ও পরীক্ষামূলক মিসাইল ফায়ারিং অনুষ্ঠিত হবে। এ কারণে ওই এলাকায় জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের নৌযান, মাছ ধরার ট্রলার ও ফিশিং বোটকে সাময়িকভাবে সেখানে অবস্থান ও যাতায়াত না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নৌবাহিনীর এই কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আইএসপিআর বলেছে, নিরাপত্তাজনিত কারণে নির্দেশনা মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD