Logo

ভয়াবহ বায়ুদূষণে বিশ্বে আবারও শীর্ষে ঢাকা, একিউআই ২৩৫

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ১২:৪৩
ভয়াবহ বায়ুদূষণে বিশ্বে আবারও শীর্ষে ঢাকা, একিউআই ২৩৫
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মেগাসিটিটিতে বায়ুদূষণের মাত্রা দ্রুত বাড়ছে, যা দিন দিন শহরটিকে বসবাসের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তথ্যে দেখা গেছে, দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। এদিন ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ২৩৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। আগের দিন শনিবার ঢাকার এই স্কোর ছিল ১৯৩, অর্থাৎ একদিনের ব্যবধানে দূষণের মাত্রা আরও বেড়েছে।

তালিকায় ২৩০ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এরপর ২১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ২০১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে চীনের চেংডু। এসব শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, ১৮৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভিয়েতনামের হো চি মিন সিটি, ১৮৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন এবং ১৮০ স্কোর নিয়ে সপ্তম স্থানে ভারতের কলকাতা রয়েছে। তালিকার অষ্টম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মিশরের কায়রো (১৭৭), সেনেগালের ডাকার (১৭৬) এবং চীনের চংচিং (১৭৪)। এসব শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে চলাচল সীমিত রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD