Logo

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট ১০ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৩
আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট ১০ জন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখায় এই বছর ১০ জনকে একুশে পদকে ভূষিত করা হচ্ছে। উল্লেখযোগ্য এ তালিকায় থাকছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পদকপ্রাপ্তরা হলেন- চলচ্চিত্র: অভিনেত্রী ববিতা, চারুকলা: প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্য: মেরিনা তাবাসসুম, সংগীত: আইয়ুব বাচ্চু (মরণোত্তর), ব্যান্ড মিউজিক: ওয়ারফেজ, নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতা: শফিক রেহমান, শিক্ষা: প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্য: তেজস হালদার জস এবং নৃত্য: অর্থী আহমেদ।

বিজ্ঞাপন

এই পদকপ্রাপ্তরা শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে দেশকে সমৃদ্ধ করেছেন এবং তাদের অবদানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি জানানো হচ্ছে।

আইয়ুব বাচ্চু দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তার সংগীতের ছোঁয়া নতুন প্রজন্মের শিল্পীদের জন্য প্রেরণার উৎস। অন্যদিকে ববিতা চলচ্চিত্র জগতে দীর্ঘদিন ধরে শিল্পী হিসেবে প্রভাবশালী ভূমিকা রাখছেন।

বিজ্ঞাপন

প্রেস সচিব শফিকুল আলম জানান, পদকপ্রাপ্তদের হাতে পদক প্রদান অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি পরে ঘোষণার মাধ্যমে জানানো হবে।

এই পদকপ্রাপ্তির মাধ্যমে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক জগতে অনন্য অবদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং দেশের গৌরবময় ঐতিহ্যকে সমুন্নত রাখার বার্তা প্রদান করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD