প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ ও আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।
আরও পড়ুন: আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
প্রকাশিত তথ্যের মাধ্যমে উপদেষ্টা ও তাদের পরিবার যে সম্পদ, ব্যাংক হিসাব, ভূমি ও অন্যান্য আর্থিক দায়িত্বে আছেন তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এতে সরকারের স্বচ্ছতা ও জনআস্থার বিষয়টি আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এই প্রক্রিয়া পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশিত এই তথ্যের লক্ষ্য হলো সরকারি কর্মকর্তাদের সম্পদের স্বচ্ছতা নিশ্চিত করা, জনগণের আস্থা বৃদ্ধি করা এবং দায়িত্বশীলতার সঙ্গে প্রশাসন পরিচালনার মানদণ্ড প্রতিষ্ঠা করা বলে জানিয়ে সংশ্লিষ্টরা।
সব উপদেষ্টার সম্পদ বিবরণীর বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।








