Logo

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে হয়নি কোনো পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২৭
সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে হয়নি কোনো পরিবর্তন
প্রেস সচিব শফিকুল আলম । ফাইল ছবি

দায়িত্ব ছাড়ার আগে নিজের সম্পদ ও আর্থিক অবস্থার বিস্তারিত প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার সময় যে সম্পদের ঘোষণা দিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার দিনেও তা অপরিবর্তিত রয়েছে; কোনো নতুন সম্পদ যুক্ত হয়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের জানুয়ারিতে আমি সম্পদ ও আয় সম্পর্কে পূর্ণাঙ্গ ঘোষণা দিয়েছিলাম। আজ দায়িত্ব ছাড়ার সময়ও সব কিছু একই আছে।

তিনি আরও জানিয়েছেন, ঢাকার শাহীনবাগে তার একটি ফ্ল্যাট রয়েছে এবং পিতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া আরও একটি ফ্ল্যাট রয়েছে। ময়মনসিংহে তার নামে একটি এবং তার স্ত্রীর নামে একটি অ্যাপার্টমেন্ট আছে। গ্রামের বাড়ি মাগুরায় তার মালিকানাধীন ৪০ শতাংশ কৃষিজমি রয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংক হিসাবের বিষয়ে শফিকুল আলম জানান, তার নামে একটি ব্যাংক হিসাব রয়েছে, যা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। দায়িত্ব নেওয়ার সময় ওই হিসাবের স্থিতি ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। বর্তমানে সেই হিসাবের স্থিতি ১ কোটি ২৩ লাখ টাকা।

তিনি ব্যাখ্যা করেছেন, এর মধ্যে ৭ লাখ ৫০ হাজার টাকা এসেছে তার শ্যালকের কাছ থেকে, যিনি আগে ধার নিয়েছিলেন এবং পরে ফেরত দিয়েছেন। এছাড়া তার বড় ভাই ২ হাজার ৫০০ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা রমজান মাসে দরিদ্র গ্রামবাসীর মধ্যে বিতরণের জন্য ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, আমার সম্পদ ও আর্থিক লেনদেনের সব উৎস স্বচ্ছ এবং যাচাইযোগ্য। কেউ চাইলে তা অনুসন্ধান করতে পারেন।

শেষে তিনি রসিকতার ছলে উল্লেখ করেন, তার সেই ‘নকল বারবারি মাফলার’টিও এখনও তার কাছে রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD