Logo

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১৭
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটের প্রেক্ষাপটে প্রবাসী ভোটাররা ব্যাপক উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ইতোমধ্যেই পাঁচ লাখের বেশি প্রবাসী ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান সাংবাদিকদের জানান, পোস্টাল ব্যালট প্রক্রিয়া অত্যন্ত সাড়া ফেলে চলেছে।

তিনি বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছে গেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩টি ব্যালট প্রবাসীরা গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

সালীম আহমাদ খান আরও জানান, গ্রহণ করা ব্যালটের মধ্যে ৫ লাখ ১২ হাজার ৯১৬ ভোট প্রবাসীরা ইতোমধ্যেই প্রদান করেছেন। এছাড়া, প্রবাসীদের মাধ্যমে দেশে পাঠানো ব্যালটের মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীরা দেশের নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। কমিশন আশা করছে, প্রবাসী ভোটারদের এই অংশগ্রহণ নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD