Logo

সারাদেশে বন্ধ থাকবে স্থলবন্দরের ইমিগ্রেশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩১
সারাদেশে বন্ধ থাকবে স্থলবন্দরের ইমিগ্রেশন
ফাইল ছবি।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আরিফুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরের বহির্গমন ও আগমন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে স্থলবন্দরগুলোর ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে বলে জানানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD