Logo

বডি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের লাইভ নজরদারি চালাচ্ছে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৬
বডি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের লাইভ নজরদারি চালাচ্ছে ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এবার নতুন প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে বিশেষ ‘বডি ওর্ন ক্যামেরা’ সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সরাসরি ভোটের লাইভ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। কমিশনের আইনশৃঙ্খলা সমন্বয় সেলের কর্মকর্তারা প্রতিটি কেন্দ্রের অবস্থা রিয়েল টাইমে পর্যবেক্ষণ করছেন।

নির্বাচন কমিশন জানায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং সংবেদনশীল এলাকায় দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের পোশাকে এই ক্ষুদ্র ক্যামেরা বসানো হয়েছে। প্রতিটি ক্যামেরা সরাসরি নিয়ন্ত্রণ কক্ষে লাইভ স্ট্রিমিং করে পাঠাচ্ছে। ভিডিওর মাধ্যমে শুধু ভোটকেন্দ্রের চিত্রই নয়, কেন্দ্রের কথোপকথনও শোনা যাচ্ছে। এছাড়া জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে কর্মকর্তাদের অবস্থান ম্যাপে রিয়েল-টাইমে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোনো কেন্দ্রে বড় ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে।

দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার পাশাপাশি এই বডি ক্যাম ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন বলেছে, এই প্রযুক্তির ব্যবহার ভোটের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রেও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD