Logo

তারেক রহমানের মন্ত্রীসভায় থাকবেন কারা?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১৬
তারেক রহমানের মন্ত্রীসভায় থাকবেন কারা?
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সরকার গঠনের আগ মুহূর্তে সবার নজর এখন কারা স্থান পাচ্ছেন আগামী মন্ত্রিসভায়।

বিজ্ঞাপন

দলটির চেয়ারম্যান তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রিসভা ও সরকারের নীতিগত অগ্রাধিকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা।

কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে, তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে আলোচনা রয়েছে অভিজ্ঞ ও তরুণদের সংমিশ্রণে একটি ক্লিন ইমেজ মন্ত্রী পরিষদ উপহার দিবে বিএনপি।

বিজ্ঞাপন

দলীয় সূত্র বলছে, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে একটি “সংস্কারমুখী ও কার্যকর” মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী-এর মতো জ্যেষ্ঠ নেতাদেরও গুরুত্বপূর্ণ দপ্তরে দেখা যেতে পারে।

দলীয় সূত্র বলছে, জনপ্রশাসন অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন সালাউদ্দিন আহমেদ। তবে অনেক বলছেন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থাকবে বিশেষ চমক। যেখানে রয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

দলের মধ্যে আলোচনা রয়েছে দলীয় সিদ্ধান্ত মেনে যে সকল সিনিয়র নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেনি বিশেষ করে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারেন, পেতে পারেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

বিজ্ঞাপন

দলীয় একাধিক সূত্র মতে, জাতীয় স্থায়ী কমিটির এবং নির্বাচিত সংসদ সদস্যদের সাথে বৈঠকের পরই জানা যেতে পারে মন্ত্রিসভার দায়িত্বে কারা থাকতে পারেন।

দলীয় নীতিনির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন, তরুণ ও মেধাবী নেতৃত্বকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, নতুন সরকার প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নিতে পারে। এর মধ্যে উপ-রাষ্ট্রপতি পদ প্রবর্তন এবং প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে। এ ধরনের পরিবর্তনের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে।

নতুন সরকারের প্রাথমিক লক্ষ্য হিসেবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কৃষিখাতে সহায়তা কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে। কৃষকদের জন্য ঋণ মওকুফ ও বিশেষ কার্ড চালুর পরিকল্পনাও আলোচনায় রয়েছে।

পররাষ্ট্রনীতিতে “বাংলাদেশ ফার্স্ট” নীতি অনুসরণ করে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছে দলটি।

বিজ্ঞাপন

যদিও আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা এখনো ঘোষণা করা হয়নি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সরকার অভিজ্ঞতা, সংস্কার এবং কৌশলগত পরিকল্পনার সমন্বয়ে একটি নতুন প্রশাসনিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD