নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম সংবলিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে গেজেটটি জারি করা হয়।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়। মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে দুটি আসনের ফলাফল স্থগিত রাখে কমিশন।
আরও পড়ুন: তারেক রহমানকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
শুক্রবার দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এসব আসনের নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করা হলো।
বিজ্ঞাপন
একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করেছে ইসি।
২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।








