Logo

তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন এই বিজয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০
তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন এই বিজয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের জনগণকে গণতন্ত্রের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, এই ফলাফল তার প্রতি জনগণের আস্থারই প্রতিফলন।

বার্তায় ভবিষ্যতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহের কথাও উল্লেখ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD