Logo

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২০
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

দেশ-বিদেশের কর্মসংস্থানের উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান আরও উন্নত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মজীবনের প্রয়োজন মেটাতে পারে না—এমন শিক্ষা ব্যবস্থার ধারা থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে। শিক্ষাকে আরও বাস্তবসম্মত ও কর্মমুখী করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD