Logo

চার জেলায় নতুন পুলিশ সুপার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৫
চার জেলায় নতুন পুলিশ সুপার
ছবি: সংগৃহীত

চার জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। জেলাগুলো হলো—নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার মোট ৯ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ সুপার, বিশেষ পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, র‍্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ অধিদপ্তরের এআইজি মুঃ জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার করা হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

র‍্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. নূরুল আমীন হাওলাদারকে লিয়েন শেষে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত অবস্থান থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে রবিবার আরও দুই জেলায় পুলিশ সুপার পদে রদবদল করা হয়। পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD