Logo

এয়ারবাস ইস্যু ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ‘বড় পরীক্ষা’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৭
এয়ারবাস ইস্যু ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ‘বড় পরীক্ষা’
ছবি: সংগৃহীত

ইউরোপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে ঢাকার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। তার মতে, বিষয়টি বর্তমান সরকারের জন্য একটি বড় পরীক্ষা হতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, ইউরোপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ক্ষেত্রে এয়ারবাস ইস্যু গুরুত্বপূর্ণ। তিনি আলোচনায় সমান প্রতিযোগিতার সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর ওপর জোর দেওয়ার কথা জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব দুই পক্ষের জন্যই রয়েছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বড় অংশ ইউরোপের বাজারে যায় বলে বাণিজ্যিক সম্পর্কও গুরুত্বপূর্ণ।

এয়ারবাস নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা ও দরকষাকষি চলমান রয়েছে জানিয়ে জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, ফ্রান্স বা ইউরোপ বাংলাদেশকে কোনো একটি পক্ষ বেছে নিতে চাপ দিচ্ছে না। বরং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত বলেন, বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে ফ্রান্স বা ইউরোপ উদ্বিগ্ন নয়। তার ভাষ্য, বাংলাদেশের উন্নয়নে ইউরোপ আস্থাশীল অংশীদার হতে চায় এবং এয়ারবাস ইস্যুটি বৃহত্তর সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কয়েক বছর আগে কারিগরি মূল্যায়ন ও প্রয়োজন বিবেচনা করে এয়ারবাস কেনার আগ্রহ দেখিয়েছিল বলেও জানান তিনি। তার মতে, বহরে এয়ারবাস ও বোয়িং—দুই ধরনের উড়োজাহাজ থাকলে বিভিন্ন মডেলের সুবিধা তুলনা করে ব্যবহারের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, ‘কাউকে কোনো একটি একক কোম্পানির ওপর নির্ভর করে থাকতে হয় না। দুটির সুবিধা হলো তুলনা করে বেছে নেওয়া যায়।’

বিজ্ঞাপন

ঢাকা থেকে কোনো বিরতি ছাড়াই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে যাওয়ার সক্ষমতাসম্পন্ন এয়ারবাসের উড়োজাহাজ রয়েছে বলেও উল্লেখ করেন ফরাসি রাষ্ট্রদূত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, বোয়িংও বিমানের কাছে কিছু উড়োজাহাজ বিক্রির বিষয়ে ব্যবসায়িকভাবে এগিয়েছে এবং সেগুলোর কয়েকটি ২০৩০-এর দশকে সরবরাহ হওয়ার কথা। তবে এয়ারবাস নিয়ে বিমানের আগ্রহও এখনো রয়েছে এবং আলোচনা অব্যাহত আছে।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, ‘আমরা জানতে পেরেছি, যুক্তরাষ্ট্রের বোয়িং কিছু উড়োজাহাজ বিমানের কাছে বিক্রি করতে সক্ষম হয়েছে। যেগুলো ২০৩১ অথবা ২০৩৫ সালের দিকে সরবরাহ করা হবে। এটি তাদের বাণিজ্যিক বিষয়। তবে বিমান বাংলাদেশ এয়ারবাসের প্রতি আগ্রহ এখনো বজায় রেখেছে। আলোচনা এখনো চলছে। আলোচনা এখনো সঠিক পথেই এগোচ্ছে এবং ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।’

এয়ারবাস নিয়ে চলমান আলোচনা যে শুধু উড়োজাহাজ কেনার বাণিজ্যিক বিষয় নয়, বরং বাংলাদেশ-ফ্রান্স ও বৃহত্তর ইউরোপীয় অংশীদারত্বের ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে—রাষ্ট্রদূতের বক্তব্যে সেটিই উঠে এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD