Logo

২২ পুলিশ সুপারকে বদলি, চার জেলায় নতুন এসপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৫
২২ পুলিশ সুপারকে বদলি, চার জেলায় নতুন এসপি
ছবি: সংগৃহীত

নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নসহ পুলিশ সুপার পদমর্যাদার মোট ২২ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়। চার জেলার নতুন এসপিদের নিয়োগের তথ্যও একই দিনের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

নেত্রকোনার নতুন পুলিশ সুপার হিসেবে র‍্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে পদায়ন করা হয়েছে। জেলার বর্তমান এসপি মো. তরিকুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নতুন এসপি হয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিম। জেলার বর্তমান এসপি শাহ মো. আব্দুর রউফকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজবাড়ীর নতুন এসপি হিসেবে র‍্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলার বর্তমান এসপি মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের এসপি পদে বদলি করা হয়েছে।

মেহেরপুরের নতুন এসপি হয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী। জেলার বর্তমান এসপি উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া লিয়েন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তার পদটি সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির সঙ্গে সম্পর্কিত।

বিজ্ঞাপন

অন্যদের মধ্যে সিআইডির ফাতিহা ইয়াসমিনকে এপিবিএন, সিআইডির মোনালিসা বেগমকে রংপুর পিটিসি, সিআইডির মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এবং পুলিশ সদর দপ্তরের মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

সিলেট এসএমপিতে বদলির আদেশপ্রাপ্ত মুহাম্মদ রহমত উল্লাহকে ঢাকা পুলিশ টেলিকমে, পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং এসবির আমীনুল ইসলামকে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া রাজারবাগ পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশ, শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশ, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে এবং খুলনা কেএমপির মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

গাজীপুর জিএমপির মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

পাশাপাশি খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং সিআইডির আসমা আখতারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলার এসপি পদেও রদবদল করা হয়। পুলিশ সদর দপ্তরের এসপি জামিরুল ইসলামকে বাগেরহাট এবং পুলিশের বিশেষ শাখার এসপি মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD