বিজয়ীদের ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

ছবি: সংগৃহীত
নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিজ্ঞাপন
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ অনুষ্ঠান দ্রুত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারে। নির্ধারিত সময়ের বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম বলেও উল্লেখ করেন তিনি।
জেবি/জেএইচআর








