Logo

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৩৪
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব শেষে তার আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আলী রীয়াজ বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার আগের পেশাগত জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটি নির্দিষ্ট সময় ও লক্ষ্যভিত্তিক—এটি শুরু থেকেই স্পষ্ট ছিল বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে, তারা সেই অনুযায়ী কাজ করবে বলে তার বিশ্বাস। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো জনগণের রায়ের দুটি গুরুত্বপূর্ণ বিষয় যথাযথভাবে বিবেচনায় নেবে।

আলী রীয়াজ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখেছে। তবে গণতান্ত্রিক উত্তরণ একটি কঠিন ও দীর্ঘ পথ, যা পার হতে হলে জাতীয় ঐকমত্য অপরিহার্য।

বিজ্ঞাপন

এ সময় তিনি জানান, নির্ধারিত ১৮০ দিনের মধ্যেই সংসদের উচ্চ কক্ষ সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত করতে হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD