Logo

এই বিজয় তারেক রহমানের ওপর জনগণের আস্থার প্রতিফলন : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০
এই বিজয় তারেক রহমানের ওপর জনগণের আস্থার প্রতিফলন : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা করায় বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার।

তিনি উল্লেখ করেন, নির্বাচনে বিএনপির সাফল্য ও নেতৃত্বে তারেক রহমানের ভূমিকা জনগণের আস্থারই সুস্পষ্ট প্রতিফলন।

বিজ্ঞাপন

বার্তায় তিনি আরও বলেন, এই নির্বাচনী ফলাফল কেবল একটি রাজনৈতিক বিজয় নয়, বরং গণতন্ত্রের প্রতি জনগণের প্রত্যাশা ও বিশ্বাসের প্রকাশ। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা—এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD