Logo

বিপুল ভোটে জয়ী তারেক রহমানের ম্যান্ডেটকে যেভাবে দেখছে ভারত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৫
বিপুল ভোটে জয়ী তারেক রহমানের ম্যান্ডেটকে যেভাবে দেখছে ভারত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণের বিপুল সমর্থন লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ম্যান্ডেটকে ইতিবাচকভাবে দেখছে ভারত। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ভারত মনে করছে, এই ম্যান্ডেট শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার প্রতিফলন নয়, বরং দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব, অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি।

বিবৃতিতে বলা হয়েছে, এটি পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার গুরুত্বকেও পুনরায় প্রকাশ করছে।

বিজ্ঞাপন

ভারত সরকার জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ঢাকায় অংশ নিতে আসছেন ভারতের লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা। এই অনুষ্ঠানে তার অংশগ্রহণ দুই দেশের বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অঙ্গীকারকে দৃঢ় করবে বলে মনে করছে নয়াদিল্লি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, জনগণের বিপুল সমর্থনে তারেক রহমান যে দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের প্রতি আস্থা প্রকাশ পেয়েছে, তা ভারতের জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

ভারতের মতে, এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তি এবং দুই দেশের সম্পর্কের মজবুত ভিত্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ভারত এই পরিস্থিতিকে কূটনৈতিকভাবে ইতিবাচকভাবে দেখছে এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও উন্মুক্ত রাখছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD