শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর।
বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে ঢাকার নেপাল দূতাবাস।
দূতাবাস সূত্রে জানা গেছে, বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।
বিজ্ঞাপন
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। জোটসঙ্গীরা পেয়েছে আরও তিনটি আসন। অপরদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেও ঢাকায় সফর করেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।








