Logo

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ববি হাজ্জাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১৫
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য ডাক পেয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজেই এই তথ্য নিশ্চিত করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, “আমি মন্ত্রিসভার কল পেয়েছি। সবাই দোয়ায় রাখবেন।”

ববি হাজ্জাজ দেশের বিশিষ্ট প্রিন্স মূসা বিন শমসেরের ছেলে। তিনি লেখক, শিক্ষক ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ধৈর্য, সহিষ্ণুতা এবং অহিংস রাজনীতিতে তার বিশেষ অবদান রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাজ্জাজ বর্তমানে দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএম-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD