আজ শপথ নেবে নতুন সরকার : প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন ২৪ জন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রতিমন্ত্রীর তালিকায় স্থান পেয়েছেন ২৪ জন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্রেট)।
নতুন সরকারের অংশ হিসেবে এ নিয়োগকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। নতুন সরকারের কার্যক্রম দ্রুতগতিতে শুরু করতে প্রতিমন্ত্রীদের এই শপথকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।







