পদত্যাগ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান

অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান তার পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে সরকারের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
ড. খলিলুর রহমান ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন, কূটনীতি এবং অর্থনীতিতে যথাক্রমে এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
প্রফেশনাল জীবনে তিনি ১৯৮৩–৮৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তাকে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়। পরে ১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড) এ বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন।







