Logo

রমজানের চাঁদ দেখা কমিটি বসছে আগামীকাল সন্ধ্যায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১৮
রমজানের চাঁদ দেখা কমিটি বসছে আগামীকাল সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার থেকে রোজা শুরু হবে। মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র রমজান মাস পালন করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD