সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় ইসহাক দার নবগঠিত মন্ত্রিসভা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারেক রহমানের সাফল্য কামনা করেন।
আরও পড়ুন: আজ থেকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে—এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।
বিজ্ঞাপন
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ইসলামাবাদ আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বিকেলে
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিজ্ঞাপন








