Logo

দেশে সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ইশরাক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৭
দেশে সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ইশরাক
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন যে, দেশে সকল মাফিয়াদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন

ফেসবুকে তিনি লিখেছেন, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও অন্যান্য ভোগ্যপণ্যের বড় বড় আমদানিকারক এবং পাইকারি মজুতদারদের—যেমন বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকা, নাবিল, এসিআই—কঠোর সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, “আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সরাসরি পদক্ষেপ শুরু হবে এবং যতদূর সম্ভব এই অভিযান চালানো হবে।”

প্রতিমন্ত্রী আরও যোগ করেছেন, ক্ষমতার অপব্যবহার করে যে কেউ সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করবে, তার জন্য ছাড় থাকবে না। তিনি বলেন, “সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সাধারণ নিম্ন আয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে, এই মাফিয়াদেরও সুবিধা থাকবে না। ইনশাআল্লাহ, আমরা সফল হব।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD