Logo

আরও ৫ দিন পেছাল বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬
আরও ৫ দিন পেছাল বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ
ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৬–এর সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ দিন পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি মেলা শুরু হবে। পাশাপাশি অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া পুরোপুরি মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বাংলা একাডেমি–র শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর পরিকল্পনা ছিল।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মো. মফিদুর রহমানসহ প্রকাশক প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

বৈঠকে মোহাম্মদ আজম বইমেলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। প্রকাশকদের বিভিন্ন দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়—

বইমেলা ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। সেদিন সন্ধ্যা ৬টায় আবেদনকারীদের স্টল বরাদ্দ দেওয়া হবে।

নতুন সূচি ও সিদ্ধান্তের ফলে প্রকাশকদের অংশগ্রহণ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD