Logo

৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪১
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
ছবি: সংগৃহীত

নবগঠিত সরকারের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ জন উপদেষ্টার মধ্যে ৮ জনের দায়িত্ব বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনের মধ্যে বলা হয়েছে, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে তিনজন সিনিয়র নেতাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলো মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই নেতারা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও মাঠ পর্যায়ের পরিস্থিতি ও প্রশাসনের সমন্বয় সাধনে সরাসরি ভূমিকা রাখবেন।

দপ্তর বণ্টন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার অন্যান্য উপদেষ্টাদের মধ্যে মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমীর, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তরুণ নেতৃত্ব মাহদী আমিন চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন—শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD