Logo

প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৪
প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। আলাপকালে তিনি তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আনোয়ার ইব্রাহিম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানাতে তিনি ফোনালাপ করেছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশের জনগণের রাজনৈতিক পরিপক্কতার প্রশংসাও করেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

বিজ্ঞাপন

আলাপচারিতায় সুবিধাজনক সময়ে তারেক রহমানকে সরকারি সফরে মালয়েশিয়া যাওয়ার আমন্ত্রণ জানান আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD