Logo

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার ঘোষণা ধর্মমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২২
রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার ঘোষণা ধর্মমন্ত্রীর
ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়বে না। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন এবং আমরা সেটি নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “সাধারণ মানুষ যেন কোনো ধরনের কষ্ট না পান, সেজন্য সরকার সম্পূর্ণ সচেতন। আমার বিশ্বাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।”

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম কুমিল্লা সফর।

মন্ত্রী আরও বলেন, “সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কেউ যদি উচ্ছৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।”

বিজ্ঞাপন

বিগত সময়ের হজ ব্যয়ের বিষয়েও তিনি মন্তব্য করেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা হজ যাত্রীর সুবিধা নিশ্চিত করব। যাতে মানুষ অতীতের তুলনায় আরও ভালো সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। আল্লাহর রহমতে এটি সম্পন্ন হবে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD