Logo

‘মানুষকে ডাক্তার খুঁজতে হবে না, ডাক্তার মানুষের কাছে পৌঁছাবে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৮
‘মানুষকে ডাক্তার খুঁজতে হবে না, ডাক্তার মানুষের কাছে পৌঁছাবে’
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করে গড়ে তোলা হবে। তিনি বলেন, “মানুষকে ডাক্তার খুঁজতে বা পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের কাছে পৌঁছাবে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে এটি সহজলভ্য ও সার্বজনীন হবে।” মন্ত্রী আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই লক্ষ্য পূরণ হবে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “যারা ভোট দিয়েছেন তাদের ওপর যেমন দায় রয়েছে, যারা দেননি তাদের প্রতিও সমানভাবে দায় রয়েছে। সব প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে আমরা মুক্তিযুদ্ধের সব পক্ষকে নিয়ে নতুন, সমৃদ্ধশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলব।”

বিজ্ঞাপন

তিনি নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও জানান এবং বলেন, “বাংলাদেশে যেখানে প্রয়োজন সেখানে মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেসব প্রতিষ্ঠান এখনও চালু হয়নি, সেগুলো দ্রুত চালু করতে আমরা কাজ করব। এছাড়া নরসিংদীতে দুইটি আইসিইউ ইউনিট আনার পরিকল্পনা করছি।”

এসময় নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সকালে মন্ত্রী নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD