Logo

দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১৩
দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, রাতে কিশোরদের অপ্রয়োজনীয়ভাবে রাস্তায় ঘোরাঘুরি বন্ধ করতে হবে। তিনি বলেন, এখন থেকে রাতে রাস্তায় ঘোরাফেরা করলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এতে সাংবিধানিক কোনো বিষয় সৃষ্টি হলে তা পরে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি দুর্নীতিমুক্ত থাকতে না পারেন, তবে তারা অন্যত্র বদলি হয়ে যেতে পারেন। তার ভাষায়, “আমি নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না—এটাই আমার প্রতিজ্ঞা।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা এ অবস্থানের সঙ্গে একমত নন, তারা স্বেচ্ছায় বদলি নিতে পারেন। প্রয়োজনে তিনি নিজেই অন্যত্র বদলির ব্যবস্থা করবেন। তবে নিজের দায়িত্বের জায়গাকে দুর্নীতিমুক্ত রাখার ব্যাপারে তিনি দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সভায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD