Logo

চট্টগ্রাম বন্দর নিয়ে ‘সরকারের পরিকল্পনা’ জানালেন অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৮
চট্টগ্রাম বন্দর নিয়ে ‘সরকারের পরিকল্পনা’ জানালেন অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য বিনিয়োগ বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি বন্দরের কার্যক্রম আরও উন্নত করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এখানে বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পোর্টের কার্যক্রমকে আরও আধুনিক এবং কার্যকর করতে হবে। বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টিই চট্টগ্রামকে সত্যিকার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।”

অর্থমন্ত্রী আরও জানান, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো কর্মসংস্থান। তিনি বলেন, “এই বিষয়গুলো নিয়ে নানা পরিকল্পনা আছে, যা এক কথায় বলা সম্ভব নয়।”

বিজ্ঞাপন

এই সফর তার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামে প্রথম। সফরসূচি অনুযায়ী, বেলা ১১:৩০টায় পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন তিনি। এরপর কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন।

বিকেল ২:৩০ থেকে ৩টা পর্যন্ত মেহেদিবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন। একই স্থানে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বন্দরসেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। রাত ৮:২৫ মিনিটে তিনি ঢাকায় ফেরার জন্য ফ্লাইটে উঠবেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী চট্টগ্রামে প্রথম সফরের অনুভূতি জানিয়ে বলেন, “ভালো লাগছে। গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। দেশের মানুষের আশা পূরণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়াও গুরুত্বপূর্ণ।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD