Logo

নভেম্বর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৬, ২১:৫৭
নভেম্বর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
ছবি: সংগৃহীত

অক্টোবরে নয়, আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে ভোটের আয়োজন শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ইসি কমিশনার বলেন, নির্বাচনের জন্য নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়কে উপযুক্ত মনে করা হচ্ছে। সেই অনুযায়ী আগামী নভেম্বরকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। তবে নির্বাচন আয়োজনের বিষয়টি বেশ কিছু বিষয় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, অক্টোবরের শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগস্টের শেষ দিকে তপশিল ঘোষণার কথাও জানানো হয়েছিল। তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের কারণে স্থানীয় সরকার নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন

আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন নভেম্বর থেকে শুরু করার কথা বলা হলেও এর অর্থ এই নয় যে নভেম্বরের প্রথম দিনেই ভোট হবে। কারণ অক্টোবরের শেষদিকে আরও একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে পৌরসভা নির্বাচনও হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD