Logo

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭
দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের প্রশাসনে কোনো অনিয়ম বা দুর্নীতির স্থান নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে আমরা সততা ও নীতির প্রতি আপস করি না। জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই আমাদের মূল লক্ষ্য।”

মিনু আরও জানান, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা পুরো রাজশাহীবাসীর সম্মানের বিষয়। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং সবার সমর্থন ও ভালোবাসার ফল। প্রায় ২০ বছর পর রাজশাহীর জন্য নতুনভাবে পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পরপরই বড় কোনো প্রকল্প ঘোষণা না করলেও খুব শিগগিরই রাজশাহীর উন্নয়নে স্পষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।

এরপর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে ভূমিমন্ত্রী রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য করণীয় বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

সভায় রাজশাহী বিভাগের প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি এবং পুলিশ কমিশনারের পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD