Logo

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি বলেন, দিবসটি ঘিরে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে। সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডও প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শ্রদ্ধা জানাতে আগতদের জন্য নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণ করা হয়েছে। পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড দিয়ে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর বা চাঁনখানপুল দিয়ে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া শহীদ মিনার এলাকায় কেউ যেন ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ বহন না করেন, সে আহ্বানও জানিয়েছেন ডিএমপি কমিশনার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD