Logo

১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১৪
১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিজ্ঞাপন

দিবসটি উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরে প্রস্তুতি নিয়েছে। র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানিয়েছেন, এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই।

তবু সকল পরিস্থিতি মোকাবিলার জন্য র‍্যাব প্রস্তুত রয়েছে। শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি জানান, শহীদ মিনার কেন্দ্রিক সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, শহীদ মিনারের নিরাপত্তার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করেছে। এছাড়া যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্য র‍্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ভিভিআইপি, ভিআইপি এবং রাজনৈতিক নেতাদের জন্যও নিরাপত্তা ব্যবস্থা বিশেষভাবে নিশ্চিত করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD