Logo

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা করল ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩০
বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা করল ইসি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে কমিশন আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। আজই এ সংক্রান্ত তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি ১৬ ফেব্রুয়ারি ঢাকার ১৭ নম্বর আসন (ঢাকা-১৭) প্রতিনিধিত্ব করার জন্য কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে মারা যাওয়ায় ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও ৩টি আসন যোগ করে বিএনপি জোটের মোট আসন সংখ্যা ২১২। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয় পায়। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে বিজয়ী হন এবং এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়লাভ করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD