Logo

রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, ১৭:৩৪
রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে রাষ্ট্রপতি করা হচ্ছে—এমন যে সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ গুজব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং গণমাধ্যমসহ সমাজের সব অংশীজনকে নিয়ে মাদকবিরোধী কার্যক্রম শুরু করা হয়েছে। এই উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ঠাকুরগাঁওয়ে নেওয়া পদক্ষেপ ইতিবাচক ফল বয়ে আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাদক যে সমাজ ও মানুষের জন্য ক্ষতিকর, সেই বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD