রাষ্ট্রপতির ইস্যুতে আজ সিইসি-ভারপ্রাপ্ত স্পিকারের বৈঠক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিজ্ঞাপন
জাতীয় সংসদ ভবনে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল অংশ নেবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এ সময় রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সাংবিধানিক বিধান, নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রশাসনিক বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। সেই ধারাবাহিকতায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এই বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। একই দিন তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টদের মতে, আজকের বৈঠকে নির্বাচন আয়োজনের সময়সূচি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পরবর্তী কার্যক্রম নির্ধারণে ভূমিকা রাখবে।








