Logo

গুলশানের বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ১৬:২১
গুলশানের বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে তিনি গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত নিজের বাসভবন ‘গ্রিন ভিলা’য় পৌঁছান।

বিজ্ঞাপন

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে রওনা দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত শুক্রবার (২৪ জুলাই) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর তিনি পদ ছাড়েন।

বিজ্ঞাপন

রবিবার সরকারি বাসভবন ত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক অধ্যায়েরও সমাপ্তি ঘটে।

মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD