বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজের বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।
বিজ্ঞাপন
এর আগে গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দায়িত্ব পালনকালে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। পদত্যাগের মধ্য দিয়ে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বিজ্ঞাপন
রবিবার বঙ্গভবন ত্যাগের মাধ্যমে সরকারি বাসভবনে তার অবস্থানেরও ইতি হলো।
মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। পরে গত ২৪ জুলাই পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।








