Logo

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ১৫:৩৭
সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার
ছবি: সংগৃহীত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জনমতের বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযোগগুলোর তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার চায় না কোনো ব্যক্তি অন্যায়ভাবে হয়রানির শিকার হোক। তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের নির্দেশনা অনুসারেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ বিষয়ে জনগণকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিগত সরকারের সময়কার দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তার দাবি, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা বর্তমান সময়ের দুই থেকে তিনটি জাতীয় বাজেটের সমান।

তিনি আরও অভিযোগ করেন, খুলনায় প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক নির্মাণে ২৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং পিরোজপুরে এলজিইডির প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প কাগজে-কলমে দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে আইনমন্ত্রী বলেন, এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমানে মিথ্যা মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও তিনি দাবি করেন।

নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইন পেশায় সফল হওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রতিনিয়ত শেখার মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি অর্থের পেছনে না ছুটে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের সেবা এবং পেশাগত সততা বজায় রাখার আহ্বান জানান তিনি। নিজের রাজনৈতিক দলের কেউ দুর্নীতিতে জড়িত থাকলেও তার বিরুদ্ধেও অবস্থান নেওয়ার পরামর্শ দেন আইনমন্ত্রী।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজিত এ কর্মশালায় প্রায় ১ হাজার ৫৪ জন নবীন আইনজীবী অংশ নেন। অনুষ্ঠানে আইনজীবীদের পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা ও সামাজিক মর্যাদা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD