জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি তাদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান।
বিজ্ঞাপন
দুপুর সাড়ে ১২টার দিকে জিয়া উদ্যানে পৌঁছে সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অস্থায়ী রাষ্ট্রপতি। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির এ সফরকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। আগত দর্শনার্থীদের চলাচলেও নিরাপত্তাজনিত নজরদারি বাড়ানো হয়।
এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে অস্থায়ী রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের স্মরণ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরই তিনি রাজধানীর জিয়া উদ্যানে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে এটি ছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। একই দিনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।








