Logo

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, ১৯:৪৩
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলে সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার সরকারপ্রধান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি জানান, সোমবার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠান। পরে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বিষয়টি তিনি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন এবং কীভাবে বাংলাদেশকে সহায়তা করা যায় সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবেন।

তিনি আরও বলেন, বর্তমানে আমদানিকৃত এলএনজি রিগ্যাসিফিকেশনের জন্য ব্যবহৃত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হলেও জনগণের ভোগান্তি লাঘবে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষের দুর্ভোগ সরকার গভীরভাবে উপলব্ধি করছে এবং সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছে।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, পেট্রোবাংলা, আরপিজিসিএলসহ জ্বালানি খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দিনরাত কাজ করছে। প্রধানমন্ত্রীও নিয়মিত পরিস্থিতির খোঁজ রাখছেন এবং সংকট সমাধানে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নিচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না। এই ঘাটতি কমিয়ে আনতেই মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে। এলএনজি আমদানির সম্ভাবনা ছাড়াও প্রযুক্তিগত অভিজ্ঞতা, পরামর্শ বা অন্যান্য সম্পদ ভাগাভাগির ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সরকার একই সঙ্গে বিকল্প জ্বালানি উৎস ও নতুন সহযোগিতার পথও অনুসন্ধান করছে। একাধিক বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে কোনো একটি উৎসে সমস্যা দেখা দিলেও সরবরাহ ব্যবস্থা সচল রাখা সহজ হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সম্প্রতি জাপানের একটি প্রতিনিধিদলের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে জাপানের সহযোগিতা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে একটি ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে, যা মোট সরবরাহের প্রায় ১৭ শতাংশ। এর প্রভাবে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD