Logo

পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৫
পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
ছবি: সংগৃহীত

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে দেশের নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে তিনি আগে দুইবার চাকরি থেকে সাময়িকভাবে অব্যাহতি পান – একবার বরখাস্ত ও একবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান এবং পরে সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

বিজ্ঞাপন

বাগেরহাটের কৃতিসন্তান আলী হোসেন ফকির ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম সরকারের সময় রাজনৈতিক কারণে বরখাস্ত হন। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাকরি ফিরে পান। কর্মজীবনে তিনি বিভিন্ন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। পরে জাতিসংঘ মিশনে কাজ শেষে দেশে ফিরে রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে যোগদান করেন। ২০২২ সালে বর্তমান সরকারের সময় বাধ্যতামূলক অবসর নেওয়ার আগে তিনি চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD