Logo

বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০১
বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ
ছবি: সংগৃহীত

বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবরণীতে বলা হয়েছে, তথ্য অধিদপ্তর যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বিভিন্ন কারণে বাতিল করেছে, তারা ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’ অনুযায়ী পুনর্বিবেচনার জন্য প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটির কাছে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

নির্ধারিত আবেদন ফরম তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আবেদন করা যাবে বলেও তথ্য বিবরণীতে জানানো হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD