Logo

তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক চ্যালেঞ্জ পেরিয়ে প্রতিষ্ঠিত: তথ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৫
তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক চ্যালেঞ্জ পেরিয়ে প্রতিষ্ঠিত: তথ্যমন্ত্রী
ফাইল ছবি।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সত্য-মিথ্যার জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে ঢাকা শিল্পকলা একাডেমিতে প্রকাশিত প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমান বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং আজ তিনি সেই সংগ্রামের মধ্য দিয়ে একটি দৃঢ় অবস্থানে পৌঁছেছেন। সামনের দিনগুলোতেও রাষ্ট্রপ্রধান হিসেবে তার সংগ্রাম অব্যাহত থাকবে। তার ব্যক্তিগত গুণাবলি তাকে সব বাধা অতিক্রমের শক্তি জোগাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে রাজনীতির দর্শন ও আদর্শে মানবিক গুণাবলির গুরুত্ব বোঝা যায়। শেখ হাসিনার পতন আমাদের শেখায় যে নেতৃত্বের মানবিক দিক এবং নৈতিকতা কতটা গুরুত্বপূর্ণ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD